ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ জনের মৃত্যু, ৪১ জন নিখোঁজ

Tragedy at Sea: Indonesia ferry fire leaves 5 dead, 41 missing near Madura Island.

আমুদরিয়া নিউজ: ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের অদূরে অন্তত ২৫০ জন যাত্রী নিয়ে ‘কেএমপি মুতিয়ারা সান্তোসা ২’ নামের একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত এবং ৪১ জন নিখোঁজ হয়েছেন। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটি জাভার সুরাবায়া থেকে সুলাওয়েসির মাকাসারের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী জাহাজ পৌঁছানোর আগে আগুন থেকে বাঁচতে বহু যাত্রীকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা যায় এবং অনেকেই জাহাজের ডেকে আটকা পড়েন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *