আমুদরিয়া নিউজ: বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ৩৩ বছর বয়সী মডেল ও অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর আইনজীবী স্বামী ও অবসরপ্রাপ্ত বিচারক শাশুড়ির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। গত মে মাসে ভোপালের শ্বশুরবাড়ি থেকে ত্বিষার মৃতদেহ উদ্ধারের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
সিবিআই-এর ৬০০ পাতার চার্জশিটে স্বামী সমর্থ সিং ও শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে ‘যৌতুকের জন্য নির্যাতন’ এবং ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দেশের আইন রক্ষকদের ঘরেই এমন পৈশাচিক মানসিক নির্যাতনের কারণে ত্বিষা চরম পথ বেছে নিতে বাধ্য হন বলে সিবিআই উল্লেখ করেছে। বর্তমানে অভিযুক্ত মা ও ছেলে দুজনেই জেলহাজতে রয়েছেন।
Total Views:
0