আমুদরিয়া নিউজ: ট্রেন দেরিতে চলার প্রতিবাদে রেললাইনে নেমে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। এর জেরে হুগলির কামারকুণ্ডু স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর গয়ার উদ্দেশে ফের রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস।
Total Views:
0