আমুদরিয়া নিউজ: আর জি কর হাসপাতালে তিলোত্তমার দেহ উদ্ধারের পর দ্রুত সৎকারের ঘটনায় পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে গ্রেফতার করল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।
পুলিশের অভিযোগ, দেহ দ্রুত সৎকারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছিল। ট্রানজিট রিমান্ডে তাঁকে বাংলায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় আগে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
Total Views:
0