আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের রতলাম জেলায় চলন্ত তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচে ভয়াবহ আগুন লাগে। ভোর সাড়ে ৫টা নাগাদ লুনি রিছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মাঝে ধোঁয়া ও আগুন দেখতে পান ট্রেনের গার্ড। সঙ্গে সঙ্গে ট্রেন থামানো হয় এবং ওভারহেড বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রেলকর্মী ও আরপিএফের তৎপরতায় মাত্র ১৫ মিনিটের মধ্যে কোচে থাকা ৬৮ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। আগুন যাতে অন্য কামরায় না ছড়ায়, তাই ক্ষতিগ্রস্ত বি-১ কোচটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। ঘটনায় কেউ আহত বা নিহত হননি।