লাদাখের গুরুত্বপূর্ণ এলাকাগুলি সরকারি মানচিত্রে আনল কেন্দ্র

আমুদরিয়া নিউজ: লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC-সংলগ্ন ২৮টি গুরুত্বপূর্ণ স্থানকে সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর মধ্যে গোগরা-হট স্প্রিংসের মতো সীমান্তবর্তী এলাকাও রয়েছে। সরকারের বক্তব্য, এই পদক্ষেপের লক্ষ্য সংশ্লিষ্ট স্থানগুলির একই রকম ও নির্ভুল সরকারি পরিচিতি নিশ্চিত করা এবং সীমান্ত এলাকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন লাদাখ সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ভারত-চিনের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সরকারি মানচিত্রে এলাকাগুলির নাম ও অবস্থান স্পষ্টভাবে চিহ্নিত করার মাধ্যমে প্রশাসনিক নথিতে আরও নির্দিষ্টতা আনার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *