আমুদরিয়া নিউজ: আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ করার কথা ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গুগলের আপত্তির কারণে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছেন বলে দাবি করেছেন তিনি। বুধবার দক্ষিণ ক্যারোলিনার ক্লেমসনে এক সমাবেশে ট্রাম্প বলেন, আটলান্টিক মহাসাগরের নাম বদল নিয়ে গুগলের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তবে এই কথোপকথনের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ এবং অন্টারিও হ্রদের নাম ‘লেক আমেরিকা’ রাখার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি নিউ মেক্সিকো রাজ্যের নাম ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি।
Total Views:
0