ককরোচ জনতা পার্টির আন্দোলন

আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর দেশজুড়ে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি (CJP)। মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে এই কর্মসূচির সূচনা হয়। ভোটার তালিকার SIR নিয়ে অনিয়মের অভিযোগ তুলে CJP দাবি জানায়।

মুম্বইয়ের পাশাপাশি দিল্লিতেও বিক্ষোভের কর্মসূচি ছিল। দিল্লির যন্তর মন্তর এলাকায় পুলিশি বিধিনিষেধের মধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আন্দোলন আরও বাড়ানো হবে। ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ফের কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *