টানেল বোরিং মেশিন ‘দিব্যা’-র সুড়ঙ্গ খনন সমাপ্ত

Tunnel Boring Machine 'Divya' completes tunnel excavation.

আমুদরিয়া নিউজ:কলকাতা মেট্রোর পার্পল লাইনের সম্প্রসারণে সাফল্যের নতুন দিশা। জোকা-এসপ্ল্যানেড প্রকল্পের অংশ হিসেবে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত ২.৬৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খননের কাজ শেষ করল টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। এর আগে ‘দুর্গা’ নামের অপর একটি যন্ত্র একই গন্তব্যে পৌঁছেছিল।

আদি গঙ্গা এবং একাধিক বড় বহুতলের নিচ দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সুড়ঙ্গ খনন সম্পন্ন হওয়ায় ২০২৯ সালের দীপাবলির মধ্যে পুরো লাইনে মেট্রো চালুর সম্ভাবনা রয়েছে। পরবর্তী পর্যায়ে আগামী ডিসেম্বর ও ২০২৭ সালের মার্চের মধ্যে এই দুই মেশিন পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

 

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *