তিস্তার জলস্তর নিয়ে সতর্কতা, আপাতত পরিস্থিতি স্থিতিশীল

আমুদরিয়া নিউজ:উত্তর সিকিমের মঙ্গন জেলায় তিস্তা ও চ্যাকুং নদীর সঙ্গমস্থলের কাছে ধসের জেরে নদীর স্বাভাবিক প্রবাহ আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয়। এর পরেই তিস্তার নিম্ন অববাহিকা ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়।

তবে মঙ্গন জেলা প্রশাসনের সর্বশেষ পরিদর্শনে জানা গিয়েছে, ধসের ধ্বংসাবশেষ সরে যাওয়ায় তিস্তার জল এখন স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে। ফলে হঠাৎ জলস্ফীতি বা আকস্মিক বন্যার আশঙ্কা অনেকটাই কমেছে।

তাবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিস্তার তীরবর্তী এলাকার বাসিন্দাদের নদীর ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী নিযুক্ত রয়েছে। কালিম্পং জেলা প্রশাসন তিস্তার নিম্ন অববাহিকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *