আমুদরিয়া নিউজ: আজ ৭ সেপ্টেম্বর কলকাতা ফুটবল লিগের হাইভোল্টেজ ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বিকেল ৫টায় বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে শুরু হবে এই বহু প্রতীক্ষিত ম্যাচ।
ডার্বিকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। নিযুক্ত থাকছে প্রায় ১১০০ পুলিশকর্মী এবং থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ আট বছর পর বারাসতের মাঠে বড় ফুটবল ম্যাচ ফিরছে, ফলে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
Total Views:
0