দিল্লিতে বয়েজ হোস্টেলে ধস, মৃত বেড়ে ৬

আমুদরিয়া নিউজ: দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল বয়েজ পেয়িং গেস্ট হোস্টেলের ভবন ধসে দুর্ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত প্রায় পাঁচ দশকের পুরনো ভবনটি ভেঙে পড়ে।

ঘটনার পর থেকেই ধ্বংসস্তূপে আটকে পড়া ছাত্রদের উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকারী কুকুরের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। সোমবারও দ্বিতীয় দিনেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনটিতে মেরামতির কাজ চলছিল। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ ধস, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *