আমুদরিয়া নিউজ: যথেষ্ট অর্থনৈতিক ও স্থানীয় সুবিধা না দেওয়ার অভিযোগে ভারতের বৃহৎ রাসায়নিক সংস্থা টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। খনিজ উপাদান স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে কাচ বা অন্যান্য কেমিক্যাল তৈরিতে ব্যবহার না করে, কেবল সোডা অ্যাশ বিদেশে রপ্তানি করার কারণে টাটাকে এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট রুটো জানিয়েছেন, স্থানীয় মানুষের কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এই প্ল্যান্ট পরিচালনার জন্য ইতিপূর্বেই নতুন বিনিয়োগকারী নির্বাচন করা হয়েছে। ভারতীয় টাটা গ্রুপের অন্তর্ভুক্ত এই সংস্থাটি কেনিয়ার লেক মাগাদি থেকে বার্ষিক ৩.৫০ লক্ষ টনের বেশি সোডা অ্যাশ রপ্তানি করত। কেনিয়া সরকারের এই সিদ্ধান্তের পর টাটা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই সিদ্ধান্তকে সম্মান জানায় এবং আইনি উপায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।