দেশব্যাপী ফ্লাইট স্থগিত থাকার পর বিমান চলাচল শুরু, বিমানবন্দরে যাত্রীদের চরম ভোগান্তি

আমুদরিয়া নিউজ: আমেরিকায় দেশব্যাপী বিমান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ বা ‘গ্রাউন্ড স্টপ’ থাকার পর অবশেষে পরিষেবা পুনরায় শুরু হয়েছে। তবে ফ্লাইট চলাচল শুরু হলেও দেশের প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রীদের চরম ভোগান্তি এবং দীর্ঘ বিলম্বের মুখে পড়তে হচ্ছে। কয়েক ঘণ্টা সমস্ত উড়ান বন্ধ থাকায় হাজার হাজার ফ্লাইটের সময়সূচি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বহু বিমান বাতিল করতে হয়েছে।
বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন, যার ফলে টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। বিমান সংস্থাগুলো জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এবং আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আরও বেশ কিছুটা সময় লাগবে। ঠিক কী কারণে এই দেশব্যাপী স্থগিতাদেশ জারি করা হয়েছিল, তা খতিয়ে দেখছে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *