আমুদরিয়া নিউজ: মাত্র ১৫ বছর আগেও ভারতে অ্যাভোকাডোর কোনো বাজার ছিল না। কেরালায় কফি বাগানে ছায়া দেওয়ার জন্য লাগানো এই গাছ থেকে পাকা ফল মাটিতে পড়ে কুকুরে খেত, তাই এর নামই হয়ে গিয়েছিল ‘ডগ ফ্রুট’। তবে বর্তমানে ভারতে এই ফলের চাহিদা আকাশছোঁয়া।
কোট্টানাদ প্ল্যান্টেশনের গ্রুপ ম্যানেজার সুনীল বোপাইয়া জানান, ২০১১ সালে বলিউড তারকা শিল্পা শেঠি রূপচর্চায় অ্যাভোকাডো ব্যবহারের কথা বলার পর রাতারাতি এর ভাগ্য বদলে যায়। দাম দ্বিগুণ হয়ে ক্রমাগত বাড়তে থাকে।
বর্তমানে এই বিপুল চাহিদা মেটাতে দক্ষিণ আফ্রিকান বিশেষজ্ঞদের সহায়তায় আধুনিক পদ্ধতিতে ভারতে বাণিজ্যিকভাবে অ্যাভোকাডো চাষ হচ্ছে। কোট্টানাদ প্ল্যান্টেশন আগামী ৩-৪ বছরে তাদের ফলন বাড়িয়ে ৪০ থেকে ৫০ টনে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখছে।
Total Views:
0