আমুদরিয়া নিউজ: শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে দেখা দিতে পারে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া। এর ফলে ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
মূলত আয়রন, ভিটামিন বি১২ ও ফোলেটের অভাবে হিমোগ্লোবিন কমে যায়। এই ঘাটতি পূরণে পালং শাক, ডাল, ছোলা, বাদাম, ডালিম, লেবু, মাছ ও মাংস খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পাশাপাশি আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। তবে হিমোগ্লোবিন কমে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
Total Views:
0