আমুদরিয়া নিউজ:রাঁচিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা। এই আন্দোলনে এক ছাত্র তার মাথা মুড়িয়ে ওই নেতাদের জন্য ‘শোক’ পালন করেন। জেপিএসসি পরীক্ষা বাতিল, সিবিআই তদন্ত, দোষীদের শাস্তি এবং বরখাস্ত আধিকারিকের মামলা প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রী ভবন ঘেরাওয়ের কথা বলা হয়েছে। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে ১৭ আগস্ট ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছে সরকার।
Total Views:
0