ব্ল্যাক হোলের শক্তির রহস্য উন্মোচন: ভারতীয় বিজ্ঞানীদের বিশ্বমানের আবিষ্কার!

আমুদরিয়া নিউজ: ভারতের নৈনীতালের ‘আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অব অবজারভেশনাল সায়েন্সেস’-এর দুই বিজ্ঞানী রিয়া ভৌমিক ও অলোক সি গুপ্ত মহাবিশ্বের অন্যতম শক্তিশালী বস্তু ‘ব্লেজার’-এর এক্স-রে বিকিরণের উৎসের নতুন সূত্র আবিষ্কার করেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার NICER এবং NuSTAR টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে তাঁরা এই সাফল্য পেয়েছেন।

বিজ্ঞানীদের মতে, ব্লেজার হলো আসলে এমন কিছু সক্রিয় গ্যালাক্সি বা ছায়াপথ, যার কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বা অতিবিশাল কৃষ্ণগহ্বর থেকে নির্গত তীব্র শক্তিশালী মহাজাগতিক জেট সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসে। এই প্রথম গবেষণায় দেখা গেছে, ব্লেজারের এই তীব্র জেট যখন কিছুটা দুর্বল বা শান্ত থাকে, তখন ব্ল্যাক হোলটিকে ঘিরে থাকা ঘূর্ণায়মান গ্যাসীয় বলয় বা ‘অ্যাক্রেশন ডিস্ক’ থেকে নির্গত এক্স-রে বিকিরণও আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। বিখ্যাত ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ প্রকাশিত এই গবেষণাটি ব্ল্যাক হোলের আচরণ এবং গ্যালাক্সির শক্তির উৎস বুঝতে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের আরও সাহায্য করবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *