পাকা আমের সুবাসে মাতুক গ্রীষ্ম

আমুদরিয়া নিউজ :  গ্রীষ্মকাল মানেই আমের মরসুম। বাজারে আসে নানা জাতের আম—গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও ফজলিসহ বিভিন্ন জাত। সুস্বাদু হওয়ার পাশাপাশি আম পুষ্টিগুণেও সমৃদ্ধ, তাই একে ‘ফলের রাজা’ বলা হয়।

পাকা আমে রয়েছে ভিটামিন এ, সি, বি-কমপ্লেক্স, বিটা-ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও পটাশিয়াম। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইয়। গরমের দিনে আম ও আম দিয়ে তৈরি পানীয় শরীরেরজলশূন্যতা ও শক্তির ঘাটতি কিছুটা পূরণ করতেও কার্যকর।

শুধু আম কেটে খাওয়াই নয়, এটি দিয়ে সহজেই তৈরি করা যায় নানা সুস্বাদু খাবার ও পানীয়। যেমন—ম্যাঙ্গো স্মুদি বা মিল্কশেক, আমের লস্যি, কাঁচা আমের শরবত, আমের আইসক্রিম, ম্যাঙ্গো ফ্রুট স্যালাড , আমের ক্ষীর এবং ম্যাঙ্গো চিয়া পুডিং। এসব রেসিপি একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে গরমের দিনে শরীরকে সতেজ ও আরামদায়ক অনুভূতি দেয়। তাই আমের মৌসুমে পাকা ও কাঁচা আম দিয়ে বিভিন্ন স্বাস্থ্যকর ও মুখরোচক পদ তৈরি করে গ্রীষ্মকে আরও উপভোগ্য করে তোলা যেতে পারে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *