আমুদরিয়া নিউজ : গরমের দিনে তেল-মশলাদার খাবারের বদলে হালকা ও শীতল খাবারই সবার পছন্দ। পেট ঠান্ডা রাখতে উপযোগী এমনই একটি জনপ্রিয় পদ হল ঝিঙে মুগ পোস্ত।গরমের দুপুরে হালকা ও সহজ রান্না হিসেবে ঝিঙে মুগ পোস্ত দারুণ পছন্দের। শুধু গরমেই নয়, সব সময়ই এটি উপভোগ্য।
ঝিঙে মুগ পোস্ত তৈরির জন্য ঝিঙে, মুগ ডাল ও পোস্ত মূল উপকরণ; সঙ্গে কালো জিরে, লঙ্কা, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সর্ষের তেল লাগবে।
প্রথমে ভিজিয়ে রাখা মুগ ডাল কাঁচালঙ্কা দিয়ে বেটে নিয়ে নুন ও কালো জিরে মিশিয়ে রাখতে হডবে এবং পোস্ত ও লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। ঝিঙে কেটে নিয়ে কড়াইতে তেলে মুগডালের বড়া ভেজে আলাদা করে রাখতে হবে। এরপর একই তেলে কালো জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ঝিঙে কষিয়ে নিয়ে তাতে ডালবাটা, পোস্তবাটা ও মশলা মিশিয়ে জল দিয়ে ফুটিয়ে বড়া যোগ করতে হবে। শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করতে হবে।