আমুদরিয়া নিউজ : ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিতে ইচ্ছাপ্রকাশ করেছিলেন এবং সেই আবেদন মঞ্জুর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রের দাবি, প্রশাসনিক নানা জটিলতা ও কাজের ক্ষেত্রে বাধার কারণে মেয়রের দায়িত্ব পালন ক্রমশ কঠিন হয়ে উঠছিল বলে মনে করছিলেন ফিরহাদ। কুনাল ঘোষ জানিয়েছেন, ফিরহাদ একাধিকবার দলনেত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সবদিক বিবেচনা করে এবং তাঁর মর্যাদা রাখার স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার অনুমতি দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম এবং ২০২১ সালে দ্বিতীয়বার ওই পদে নির্বাচিত হন। প্রায় আট বছর ধরে মন্ত্রী ও মেয়রের দায়িত্ব একসঙ্গে সামলানোর পর এবার তিনি মেয়র পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
Total Views:
0