সোমবার গঠিত হচ্ছে শুভেন্দুর নতুন মন্ত্রিসভা

আমুদরিয়া নিউজ :  পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার সকাল ১১টায় রাজভবনের লোক ভবনে ৩৫ জন নতুন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি।

এর আগে মে মাসে নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তখন তাঁর সঙ্গে মাত্র ৫ জন মন্ত্রী ছিলেন। এবার মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৪১-এ।

সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভা আসনের ১৫ শতাংশ পর্যন্ত মন্ত্রী করা যায়, সেই হিসেবে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী হতে পারেন। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন শপথগ্রহণের পরই ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *