আমুদরিয়া নিউজ : গ্রীষ্মের তীব্র গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখতে ঘরেই সহজে তৈরি করা যায় শিকাঞ্জি পাউডার বা শিকাঞ্জি মসলা। বাজারের রেডিমেড প্রি-মিক্সে অতিরিক্ত চিনি ও প্রিজারভেটিভ থাকতে পারে, তাই ঘরোয়া উপায়ে তৈরি করাই স্বাস্থ্যকর বিকল্প।
শিকাঞ্জি পাউডার তৈরির জন্য প্রয়োজন সাধারণ লবণ, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরা, বিটনুন, পুদিনা গুঁড়ো, চাট মসলা, আদা গুঁড়ো এবং সামান্য চিনি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এয়ারটাইট কাঁচের বয়ামে সংরক্ষণ করতে হয়।
পানীয় বানাতে এক গ্লাস ঠান্ডা জলে লেবুর রস ও এক চামচ শিকাঞ্জি মশলা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় স্বাদযুক্ত ও শরীর ঠান্ডা করা লেবুর শরবত। এটি শরীর হাইড্রেট রাখে এবং গরমে দ্রুত এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে।