যুবসাথী নিয়ে বড় ঘোষণা মমতার

আমুদরিয়া নিউজ:  গত মার্চ মাস থেকে রাজ্য সরকার যুবসাথী প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে। কিন্তু  অনেক আবেদনকারী এখনও টাকা পাননি বলে অভিযোগ করছেন। কারও ক্ষেত্রে আবার মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।

এই পরিস্থিতিতে উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  আশ্বাস দিয়েছেন যে, যারা এখনও টাকা পাননি, তারাও শীঘ্রই পাবেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীরাও টাকা পাবেন বলে তিনি জানান।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *