লেনদেনে গোলমাল, ঠিকাদারকে খুন করে পুঁতে ঢালাই মালদহে

আমুদরিয়া নিউজ : টাকা নিয়ে গোলমালের জেরে এক ঠিকাদারকে মেরে দেহ প্লাসটিকে মুড়ে ঘরের মেঝের নিচে পুঁতে বালি-সিমেন্ট দিয়ে প্লাস্টারের অভিযোগ উঠেছে। মালদহের ইংরেজবাজার থানার ঘটনা। ১৪ দিন আগে ওই ঠিকাদারের বাড়ির লোকজন পুলিশের কাছে অভিযোগ করেন। তা নিয়ে তদন্তে নেমে পুলিশ রবিবার এক মহিলাকে গ্রেফতার করে। ওই মহিলাকে জেরার পরে সোমবার পুলিশ বালুরঘাটের তপন থানা এলাকার একটি বাড়ি থেকে মেঝে খুঁড়ে ঠিকাদারের দেহ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম সাদ্দাম নাদাপ ( ৩১)। বাড়ি মালদার পুখুরিয়া থানার কোকলামারি নাদাপ পাড়ায়। পরিবার সূত্রে খবর তিনি গত ১৮ই মে মালদা শহর এলাকা থেকে নিখোঁজ হয়ে যান। বাড়ির লোক প্রথমে মিসিং ডায়েরি করেন। পরে ২৩ মে দুজনের নাম উল্লেখ করে অপহরণের সন্দেহ প্রকাশ করে লিখিত অভিযোগ করেন। নিহতের বাড়ির লোকজন এক মহিলা, তাঁর স্বামী ও আরও এক ব্যক্তিকে সন্দেহ করছে। পুলিশ সূত্রের দাবি, জেরায় ওই মহিলা স্বীকার করেছেন তিনি ওই ঠিকাদারকে খুন করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন, তাঁকে ব্ল্যাকমেল করা হতো।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *