আমুদরিয়া নিউজ: বক্স অফিস কাঁপানো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিটিকে টম হল্যান্ডের ক্যারিয়ারের সেরা স্পাইডার-ম্যান সিনেমা হিসেবে আখ্যা দিচ্ছেন সমালোচক ও দর্শকরা। ‘নো ওয়ে হোম’-এর পর নিঃসঙ্গ পিটার পার্কারের আবেগঘন লড়াই ও এমজে (জেনডায়া)-র সাথে তার সম্পর্কের বাস্তবসম্মত টানাপোড়েন দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। অনেকেই একে এখন পর্যন্ত সবচেয়ে ‘কমিক-অ্যাকুরেট’ স্পাইডার-ম্যান সিনেমা বলছেন। ‘দ্য টেলিগ্রাফ’ ও ‘দ্য স্ট্যান্ডার্ড’-এর মতো বড় বড় পত্রিকা ছবিটির ব্যাপক প্রশংসা করলেও, কিছু সমালোচক এর অতিরিক্ত সিজিআই (CGI) ব্যবহারের সমালোচনা করেছেন। এই ব্যাপক সফলতার মাঝেই টম হল্যান্ড ও জেনডায়ার মার্ভেল ইউনিভার্স (MCU) থেকে বিদায় নেওয়ার জোরালো গুঞ্জন শুরু হয়েছে, যার ইঙ্গিত খোদ হল্যান্ড নিজেই দিয়েছেন।
Total Views:
0