শক্তিশালী ভারত, কিন্তু একটাই ভয়! টি-২০ বিশ্বকাপে কোন ইস্যুতে সতর্ক করলেন ধোনি?

আমুদরিয়া নিউজ : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টি–২০ বিশ্বকাপে নামছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে লক্ষ্য তৃতীয়বার ট্রফি জেতা। তবে এই পথ যে একেবারে সহজ নয়, সে কথা মনে করিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ‘মাহি আনপ্লাগড’ অনুষ্ঠানে ধোনি বলেন, বর্তমান ভারতীয় দল অভিজ্ঞতা, চাপ সামলানোর ক্ষমতা ও নির্দিষ্ট ভূমিকার দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাঁর মতে, কাগজে-কলমে এই দল প্রায় নিখুঁত।
তবে ধোনির সবচেয়ে বড় ভয় একটাই—শিশির। তাঁর কথায়, শিশির পড়লে ম্যাচের ছবি বদলে যায়। টস তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বল ধরতে ও বোলিং করতে সমস্যা হয় এবং দলের পরিকল্পনাও প্রভাবিত হয়। ধোনি আরও জানান, সমান পরিস্থিতিতে সেরা দলগুলোর বিরুদ্ধে খেললে ভারতই বেশিরভাগ সময় জিতবে। কিন্তু শিশির থাকলে হিসাব পাল্টে যেতে পারে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, টি–২০ এমন এক ফরম্যাট যেখানে একদিনের খারাপ পারফরম্যান্সেই ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে। সব মিলিয়ে ধোনির সতর্কবার্তা—ভারত নিঃসন্দেহে সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি, তবে ছোট ছোট বিষয়ই বড় পার্থক্য গড়ে দিতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *