লোকসভায় হট্টগোল, মোদীর ভাষণ বাতিল

আমুদরিয়া নিউজ : লোকসভায় বিরোধীদের তীব্র বিক্ষোভের জেরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত বক্তব্য বাতিল হয়ে যায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত বই থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্ধৃতি দেওয়ার অনুমতি তাঁকে দেওয়া হয়নি এবং ইচ্ছাকৃতভাবে তাঁকে থামানো হয়েছে। বিরোধীদের প্রতিবাদে বারবার অধিবেশন স্থগিত হয়। বিকেলে কয়েকজন মহিলা বিরোধী সাংসদ শাসকদলের আসনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। বিজেপির অভিযোগ, এই বিক্ষোভ পরিকল্পিত এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। দিনভর অচলাবস্থার জেরে আলোচনা অসম্পূর্ণ থেকে যায় এবং লোকসভা পরদিন পর্যন্ত মুলতুবি রাখা হয়। ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় রাজনীতিতে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *