উধমপুর ও কিশতোয়ারে সেনার এনকাউন্টার, খতম ৩ জইশ জঙ্গি

আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য। উধমপুরের বসন্তগড় এলাকায় এনকাউন্টারে জইশ-ই-মহম্মদের দুই কমান্ডার নিহত হয়েছে। একই সঙ্গে কিশতোয়ার জেলায় আলাদা অভিযানে খতম হয়েছে আরও এক জঙ্গি। দুই জায়গায় মোট তিন জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, উধমপুরের জোপহার জঙ্গলে একটি গুহার মধ্যে জঙ্গিদের গোপন আস্তানার সন্ধান পায় নিরাপত্তাবাহিনী। ‘অপারেশন কিয়া’-র আওতায় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং CIF Delta যৌথভাবে অভিযান চালায়। দীর্ঘ গুলির লড়াইয়ের পর গুহা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষে দুই জইশ কমান্ডার নিহত হয়, যাদের মধ্যে একজন পাকিস্তান থেকে আসা পরিচিত জঙ্গি বলে দাবি। অভিযানস্থল থেকে এম-৪ রাইফেল, একে-৪৭, বিপুল গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। সেনা জানিয়েছে, প্রায় চার মাস ধরে ওই এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে ছিল এবং প্রভাব বিস্তারের ছক কষছিল। কিশতোয়ারে পৃথক অভিযানে আরও এক জঙ্গি নিকেষ করা হয়েছে। বর্তমানে এলাকায় নজরদারি চলছে। এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *