স্বামীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন, পুলিশি জেরায় স্বীকার করলেন সোনম

আমুদরিয়া নিউজ: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনিই, শেষ পর্যন্ত পুলিশি জেরার মুখে স্বীকার করলেন মূল অভিযুক্ত সোনম রঘুবংশী! বুধবার শিলংয়ে নিয়ে এসে সোনম এবং তাঁর প্রেমিক রাজ কুশওয়াকে মুখোমুখি বসিয়ে দীর্ঘ জেরা করে পুলিশ। হত্যাকাণ্ডের একাধিক প্রমাণ সামনে আনতেই অপরাধ কবুল করেন সোনম। স্বীকার করেন যে রাজ ও তিন ভাড়াটে খুনির সঙ্গে তিনিও এই খুনের চক্রান্তে ছিলেন। ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা ও সোনম রঘুবংশী। ২৩ মে থেকে নবদম্পতির আর খোঁজ পায়নি পরিবার। ২ জুন মেঘালয়ের পাহাড়ি খাদে রাজার দেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ তল্লাশি চালিয়েও সোনমের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ৮ জুন গভীর রাতে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে নিখোঁজ সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। তিন বন্ধুকে ভাড়াটে খুনি হিসেবে কাজে লাগিয়েছিলেন রাজ। সোনমের পাশাপাশি রাজও এখন পুলিশের হেফাজতে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *