মোদি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে বন্দে ভারতে সফর অনুপম খেরের

আমুদরিয়া নিউজ  : বলিউড অভিনেতা অনুপম খের  সম্প্রতি জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা দিতে ট্রেনে করে দূরপাল্লার সফর করেছেন।

পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান। সেই বার্তাকে সমর্থন জানিয়ে অনুপম খের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন।

তিনি জয়পুর থেকে দিল্লি যাত্রা করেন বান্দে ভারত এক্সপ্রেস  ট্রেনে। সেখানে তিনি বলেন, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ও কারপুলিংয়ের মতো অভ্যাস গ্রহণ করা উচিত।এই ঘটনার মাধ্যমে তিনি পরিবেশ সচেতনতা ও জ্বালানি সংরক্ষণের বার্তা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *