গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা, আক্রান্ত পুলিশ

আমুদরিয়া নিউজ: দুই গোষ্ঠীর সংঘর্ষে  রণক্ষেত্রের চেহারা নিল মহেশতলা। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বচসা পরে তা হাতাহাতিতে গড়ায়। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোঁড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনীরা উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। শুরু হয় পাথরবৃষ্টি। এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। রবীন্দ্রনগর থানার সামনে একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ। কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *