এসএলএসটি নিয়োগ মামলা আপডেট

SLST recruitment lawsuit status

আমুদরিয়া নিউজ:কলকাতা হাইকোর্টে স্কুল শিক্ষক ও কর্মী নিয়োগ মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়েছে যে, ২০১৬ সালের বাতিল হওয়া নিয়োগপ্রক্রিয়া নতুন করে পরিচালনা করা হবে। তা পুরনো বিধিতে হবে না, বরং ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই সম্পন্ন হবে। এতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। তবে বিচারপতি অমৃতা সিনহা ২০২৫ সালের বিধির একাধিক ধারা—যেমন বয়সসীমায় ছাড়, শূন্যপদ বৃদ্ধি, নম্বর বণ্টন এবং ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার বিষয় গুলি নিয়ে কমিশনকে সতর্ক করেছেন। আদালত ওবিসি শংসাপত্র সংক্রান্ত জটিলতা এড়াতে রাজ্য ও কমিশনকে যৌথভাবে দ্রুত সুনির্দিষ্ট নীতি তৈরির নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২১ অগস্ট ধার্য করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *