স্পোর্টস কমপ্লেক্সে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিষিদ্ধ

আমুদরিয়া নিউজ: পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ দিল্লির DDA স্পোর্টস কমপ্লেক্সগুলিতে। একবার ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলমান মাসব্যাপী ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের অংশ হিসেবে।

শুধু প্লাস্টিক বন্ধ করেই থেমে থাকেনি দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ। খেলাধুলার জায়গাগুলিতে জলের ডিসপেনসার, স্টিলের ডাস্টবিন এবং ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করার জন্য সবুজ ও নীল রঙের বিন বসানো হয়েছে। পাশাপাশি মানুষকে যেখানে-সেখানে আবর্জনা না ফেলার জন্য সচেতনতামূলক সাইনবোর্ডও লাগানো হয়েছে।

DDA জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানে ইতিমধ্যেই বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্স থেকে প্রায় ২.৫ টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। দিল্লির একাধিক স্পোর্টস কমপ্লেক্স ও গল্ফ কোর্স এই অভিযানের আওতায় রয়েছে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *