আমুদরিয়া নিউজ:নতুন বছরের আগেই অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার একটি ফিলিস্তিনি স্কুলের কয়েকটি কক্ষ ভেঙে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। নির্মাণ অনুমতি না থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্কুলের বাকি অংশও ধ্বংসের ঝুঁকিতে। আগামী ১৫ সেপ্টেম্বর এ নিয়ে আদালতে শুনানি হবে। জাতিসংঘের হিসাবে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৮৪টি ফিলিস্তিনি স্কুল বর্তমানে ধ্বংসাদেশ বা নির্মাণ বন্ধের নির্দেশের আওতায় রয়েছে। ফলে নতুন শিক্ষাবর্ষে স্কুলে ফিরতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে হাজারো শিশু।
Total Views:
0