আমুদরিয়া নিউজ: কর্মীদের সামাজিক সুরক্ষা বাড়াতে EPFO-র বাধ্যতামূলক আওতাভুক্তির মাসিক বেতনসীমা ₹১৫ হাজার থেকে বাড়িয়ে ₹২৫ হাজার করা হয়েছে। নতুন নিয়ম আজ, ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর ফলে ₹১৫ হাজার থেকে ₹২৫ হাজার বেতন পান—এমন প্রায় ৫১ লক্ষ অতিরিক্ত কর্মী EPFO-র আওতায় আসবেন।
এই পরিবর্তনের ফলে যোগ্য কর্মীরা প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং বিমা সুরক্ষার আওতায় আসবেন। ২০১৪ সালের পর এই প্রথম EPFO-র বেতনসীমায় বড় পরিবর্তন করা হল।
Total Views:
0