গোর্খাল্যান্ডের রোডম্যাপে সিকিম নেই, স্পষ্ট করলেন মহেন্দ্র পি. লামা

আমুদরিয়া নিউজ: গোর্খাল্যান্ডের রাজনৈতিক সমাধানের জন্য প্রস্তাবিত রোডম্যাপে সিকিমের কোনও অংশ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই—সাফ জানালেন অধ্যাপক মহেন্দ্র পি. লামা। তাঁর দাবি, জুলাইয়ে প্রকাশিত খসড়া নথির একটি বিতর্কিত অংশ নিয়ে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছিল। সেই অংশটি চূড়ান্ত নথিতে রাখা হয়নি।

মহেন্দ্র লামা জানান, জুলাইয়ের খসড়ায় প্রতিবেশী রাজ্যের সংলগ্ন এলাকার যে উল্লেখ ছিল, তা সিকিমকে বোঝায়নি। বরং বিহার, ঝাড়খণ্ড, অসম ও মেঘালয়ের মতো রাজ্যের সংলগ্ন এলাকার কথা বলা হয়েছিল। তাঁর বক্তব্য, সিকিমের ভূখণ্ডকে গোর্খাল্যান্ডের সঙ্গে যুক্ত করার কোনও প্রশ্নই নেই।

তিনি আরও জানান, আগস্টে কেন্দ্রের কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রস্তাবে তিনটি বিকল্প রাখা হয়েছে—ভারতের ২৯তম রাজ্য হিসেবে পূর্ণ গোর্খাল্যান্ড, কেন্দ্রশাসিত অঞ্চল এবং মেঘালয়ের ১৯৬৯ সালের মডেলের আদলে ‘স্টেটের মধ্যে স্টেট’ ব্যবস্থা। বিতর্কিত চতুর্থ প্রস্তাবটি চূড়ান্ত নথি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *