সৌদি আরবে পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দামে ফের চাপ

আমুদরিয়া নিউজ: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় প্রভাব পড়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ড্রোন হামলার পর বন্ধ রয়েছে। এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ ব্যারেল পর্যন্ত তেল পরিবহণ করা সম্ভব এবং এর মাধ্যমে হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের দিকে তেল পাঠানো হয়।

পাইপলাইন বন্ধ থাকার পাশাপাশি সৌদি আরব ও হরমুজ প্রণালী ঘিরে নতুন করে হামলার খবর সামনে এসেছে। এর জেরে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম একসময় ব্যারেলপিছু ১০৯ ডলারেরও বেশি উঠে যায়। পরে দাম কিছুটা কমলেও বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বজায় রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাইপলাইন দ্রুত চালু না হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ আরও সংকুচিত হতে পারে। তার প্রভাব পড়তে পারে জ্বালানির দাম ও পরিবহণ খরচে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *