কোভিড পরীক্ষা করেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে পারবেন মন্ত্রীরা, নির্দেশিকা জারি সচিবালয়ের

আমুদরিয়া নিউজ  :   বুধবার সন্ধ্যায় দিল্লির ৭০ জন শীর্ষ বিজেপি নেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদির। মূলত প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কোনরকম ঝুঁকি চাইছে না কেন্দ্র। জানাযায়,ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজধানীর সমস্ত সাংসদ এবং বিধায়করাও। উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। দিল্লি বিধানসভায় গেরুয়া শিবিরের জয় উদযাপনেই এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ দলের শীর্ষ নেতা-মন্ত্রীদের বৈঠক এবং নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দেওয়ার আগে আমন্ত্রিত সকলের আরটি-পিসিআর পরীক্ষা হবে। বলা বাহুল্য, যাঁর কোভিড পসিটিভ ধরা পড়বে, তিনি বাদ পড়বেন হাই প্রোফাইল বৈঠক থেকে।

ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা! বুধবার দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ডিঙিয়েছে। এই অবস্থায় বিশেষ সতর্কতা দিল্লিতে মন্ত্রীদের বৈঠকেও। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে মন্ত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে সচিবালয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *