পুজোর আগে পেঁয়াজের জোগান বাড়াতে ‘কাঁদা এক্সপ্রেস’

আমুদরিয়া নিউজ: পুজোর মরশুমে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজারে জোগান বাড়াতে উদ্যোগ কেন্দ্রের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে প্রায় ১,৪০০ মেট্রিক টন পেঁয়াজ কেজিপ্রতি ৩৫ টাকা দরে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। আজ, ২৪ সেপ্টেম্বর আরও পেঁয়াজ নিয়ে কলকাতায় পৌঁছনোর কথা ‘কাঁদা এক্সপ্রেস’-এর।

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রের ভাণ্ডারে থাকা পেঁয়াজ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সরবরাহ করা হবে। বর্তমানে কলকাতার ২৫টিরও বেশি জায়গায় সরকারি উদ্যোগে পেঁয়াজ বিক্রি চলছে। পুজোর আগে বাজারে সরবরাহ বাড়িয়ে খুচরো দামের উপর চাপ কমানোই এই উদ্যোগের লক্ষ্য। সরকার জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী আরও পেঁয়াজ বাজারে ছাড়া হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *