৪-F সংকট নিয়ে বিশ্বকে সতর্ক করলেন জয়শঙ্কর, জোর দিলেন আন্তর্জাতিক সহযোগিতায়

আমুদরিয়া নিউজ: জ্বালানি, খাদ্য, সার ও অর্থ—এই চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্বজুড়ে তৈরি হওয়া সংকটকে একসঙ্গে মোকাবিলার আহ্বান জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের পার্শ্ববৈঠকে ‘Partners for Multilateralism, International Law, Peace and Prosperity’ (P4M) Summit-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ‘৪-F সংকট’-এর কথা তুলে ধরেন।

জয়শঙ্করের বক্তব্য, বর্তমান বিশ্বে রাজনৈতিক উত্তেজনা, সংঘাত, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ এবং জলবায়ুজনিত ঝুঁকি বাড়ছে। এর প্রভাব পড়ছে জ্বালানি, খাদ্য, সার এবং অর্থের মতো মৌলিক ক্ষেত্রগুলিতে। তাই কোনও একটি দেশের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়— ফলে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা কার্যকর করার কথা বলেছেন তিনি।

তিনি বিশেষভাবে সরবরাহ ব্যবস্থাকে নিরাপদ ও বৈচিত্র্যময় করার ওপর জোর দেন। জ্বালানি সরবরাহ ও দামের ক্ষেত্রে কৃত্রিম চাপ এড়ানো, খাদ্য নিরাপত্তা বজায় রাখতে শস্য ও সারের সরবরাহ নিশ্চিত করা এবং ন্যায্য বাণিজ্য ব্যবস্থার প্রসারের কথাও বলেন।

জয়শঙ্কর একইসঙ্গে বলেন, আন্তর্জাতিক আইন, নিয়ম ও নীতিকে শক্তিশালী করা দরকার। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে ‘Reformed Multilateralism’ বা সংস্কার করা বহুপাক্ষিক ব্যবস্থা গড়ে তোলাই আন্তর্জাতিক সহযোগিতাকে কার্যকর করার অন্যতম পথ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *