অবরোধের মাঝেও গন্তব্যে জাহাজ

আমুদরিয়া নিউজ : সোমবার থেকে মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলির ওপর অবরোধ কার্যকর করেছে বলে জানা গেছে। ইসলামাবাদে আমেরিকা–ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই অবরোধের ঘোষণা করেন বলে দাবি করা হয়েছে।

 আমেরিকার ইরানি বন্দরগুলির উপর ‘সামরিক অবরোধ’ কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীগামী একটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ‘পায়া লেবার’ নামের এই জাহাজটি বর্তমানে দুবাইয়ের দিকে এগিয়ে চলেছে বলে জানা গেছে। জাহাজটির গতিপথ বিশ্লেষণ করেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *