বৈশাখে বাংলাদেশে জেগে ওঠে শতবর্ষের ঐতিহ্য

আমুদরিয়া নিউজ: চিনি ও গুড়ের মিশ্রণে তৈরি কদমা-বাতাসার ঘ্রাণে ম–ম করছে বাংলাদেশের মানিকগঞ্জের সাটুরিয়ার ভাটারা গ্রাম। পয়লা বৈশাখ উপলক্ষে এখানে দিনরাত চলছে বৈশাখী মেলার জন্য ‘সাজ খাবার’ তৈরির কাজ, যা গ্রামটিকে উৎসবমুখর করে তুলেছে।

জানা গিয়েছে, বৈশাখ আসলেই বাংলাদেশের মানিকগঞ্জের সাটুরিয়ার ভাটারা গ্রামের বণিক পরিবারগুলিতে শুরু হয়ে  যায় ব্যস্ততা। বাড়ির সকলে মিলে বানাতে শুরু করে চিনি ও গুড়ের মিশ্রণে তৈরি কদমা-বাতাসা। যার নাম ‘সাজ খাবার’। বজায় রেখেছে ১০০ বছরের ঐতিহ্য ।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *