‘ধুরন্ধর ২’-এ ডাবল সারপ্রাইজ

আমুদরিয়া নিউজ :  ১৮ মার্চের প্রিভিউতেই ভারতের দর্শকরা ছবিটি দেখে ফেলেন, যার ফলে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা রিভিউ ছড়িয়ে পড়েছে এবং বেশিরভাগই প্রশংসাসূচক।

Aditya Dhar পরিচালিত ধুরন্ধর ২–এর প্রিভিউ শো দেখে দর্শকরা জানিয়েছেন, ছবির শেষে রয়েছে একটি বড় চমক এবং সেখানে দুটি পোস্ট-ক্রেডিট দৃশ্য রাখা হয়েছে। তাই দর্শকদের অনুরোধ করা হচ্ছে, স্ক্রিন পুরো শেষ না হওয়া পর্যন্ত হল না ছাড়তে। যদিও ওই দৃশ্য দু’টি ঠিক কী নিয়ে, তা কেউই প্রকাশ করেননি, ফলে রহস্য বজায় রয়েছে এবং জানতে হলে সিনেমা হলে যেতেই  হবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *