বাংলাদেশের টাকা থেকে সরে গেল শেখ মুজিবরের ছবি

আমুদরিয়া নিউজ: বাংলাদেশের টাকা থেকে সরানো হল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি।  রবিবার থেকেই নতুন নোট বিলি করা শুরু করেছে বাংলাদেশ ব্যাঙ্ক। বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “নতুন সিরিজের এই নোটে কোনও মানুষের ছবি থাকছে না। এতে রাখা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের স্থাপত্য, ঐতিহাসিক স্থান ও প্রকৃতির ছবি।” মোট তিনটি নোট প্রকাশ্যে আনা হয়েছে ব্যাঙ্কের তরফে এগুলি হল, ২০, ৫০ ও ১০০০ টাকা। যেখানে ২০ টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি, ৫০ টাকায় মুসলিম স্থাপত্য ও ১০০০ টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি। ধাপে ধাপে পরবর্তী নোটগুলির ডিজাইনও বদল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক। উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের টাকায় জায়গা পেয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। তবে গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরই টাকা থেকে মুজিবের ছবি সরানোর দাবি তুলেছিল মৌলবাদীরা। সেই দাবি মেনে চলতে থাকে প্রক্রিয়া। অবশেষে নোট বদল হল।

 

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *