A man walks among rubble as he searches for people in a destroyed building in Adana, Turkey, Monday, Feb. 6, 2023. A powerful quake has knocked down multiple buildings in southeast Turkey and Syria and many casualties are feared. (AP Photo/Khalil Hamra)

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

An earthquake hit Indonesia

আমুদরিয়া নিউজ:শনিবার ভোরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ৭.৭ মাত্রার এক ভূমিকম্প। ফলে ফ্লোরেস দ্বীপে অন্তত কুড়ি জনের প্রাণহানি ঘটেছে। ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল থাকায় এই শক্তিশালী কম্পনে বহু ঘরবাড়ি ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় অঞ্চলে ছোট ঢেউ রেকর্ড করা হলেও প্রায় তিন ঘণ্টা পর সেই বিপদসংকেত তুলে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *