এবার অনুব্রতর সুরেই পুলিশকে হুঁশিয়ারি হুমায়ুনের! কী বললেন?

আমুদরিয়া নিউজ: অনুব্রত মণ্ডলের পর এবার পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার এক দলীয় অনুষ্ঠানে ভরতপুরের বিধায়ক বলেন,  “লালগোলা, বড়ঞা, সামশেরগঞ্জ, ভরতপুর থানায় এমন কিছু কর্মকাণ্ড ঘটে যাতে সাধারণ মানুষের হয়রানি হয়। যদি বিরোধী আসনে থাকতাম ২৪ ঘণ্টা সময় লাগত না শায়েস্তা করতে। কিন্তু আমরা সরকারে রয়েছি। আমার হাতে পায়ে বেড়ি পরানো রয়েছে, তাই কিছু করতে পারছি না।” তিনি আরও বলেন, “পুলিশের চমকানিতে ভয় পাবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে বিরক্ত করে, আপনাদের পরিবারকে বিরক্ত করে, রাতে অন্ধকারে আপনাদের তুলে আনে, ভয় পাবেন না, আমাকে খবর দেবেন। আমি আপনাদের পাশে রয়েছি।” বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া এবং অশ্লীল কথাবার্তা বলার অভিযোগে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দলের নির্দেশে ক্ষমাও চেয়েছেন। কিন্তু বিতর্ক থামেনি। এবার হুমায়ুনের ক্ষেত্রে শাসক দল কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে সবার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *