পড়াশোনা শেষেই সরাসরি সিইও: তরুণদের নতুন চমক

আমুদরিয়া নিউজ: এমবিএ পাস করেই কোনো বড় সংস্থায় জুনিয়র পদে যোগ দেওয়ার দিন শেষ। আমেরিকার একদল তরুণ ব্যবসায়ী এখন শুরুতেই শীর্ষ পদের মালিক হতে ঋণ নিয়ে সরাসরি প্রতিষ্ঠিত কোম্পানি কিনে নিচ্ছেন। ব্যবসায়িক পরিভাষায় একে বলা হয় ‘এন্টারপ্রেনারশিপ বাই অ্যাকুইজিশন’।
অ্যানিয়া আলিয়েভ (২৭) নামের এক তরুণী ২০২৩ সালে মা হওয়ার মাত্র তিন মাসের মাথায় ম্যাচাচুসেটসের একটি মেডিকেল ইক্যুইপমেন্ট কোম্পানি কিনে নিজেই তার সিইও (CEO) বনে যান। অভিজ্ঞতাহীন তরুণদের এভাবে আচমকা বসের আসনে বসা নিয়ে বিতর্ক থাকলেও, ২০২৩ সালেই যুক্তরাষ্ট্রে রেকর্ড ৯৪টি এমন সার্চ ফান্ড চালু হয়েছে। এই খাতে বিনিয়োগ হয়েছে প্রায় ৬৮ কোটি ২০ লাখ ডলার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *