আমুদরিয়া নিউজ: গণেশোৎসব উপলক্ষে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গিয়ে গণপতি বাপ্পার আশীর্বাদ নিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সোমবার স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে মণ্ডপে পৌঁছন তিনি।
শাহরুখকে একনজর দেখতে ভক্তদের ভিড় জমে যায়। কড়া নিরাপত্তায় সম্পন্ন হয় তাঁর দর্শন। এ বছরের গণেশোৎসবে লালবাগচা রাজার দর্শনে আরও একাধিক বলিউড তারকাও উপস্থিত হয়েছেন।
এদিকে শাহরুখের পরবর্তী ছবি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।
Total Views:
0