কাশ্মীরে এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার সুলেমান মুসা

আমুদরিয়া নিউজ: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার সুলেমান মুসা। মধ্য কাশ্মীরের বুধগামের দুধপাতরি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার। সেনা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পলাতক ছিল মুসা। পীর পাঞ্জাল পর্বতমালার দুই পাশে একাধিক হামলায় তার নাম জড়িয়েছিল। ইউসমার্গ এলাকায় চলতি মাসের আগের একটি সংঘর্ষেও নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। অবশেষে বিশেষ অভিযানে মুসাকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *